টেক্সট বুক ট্রেড সেটআপ কি?
টেক্সট বুক ট্রেড সেটআপ আমি সেই সকল ট্রেডকে বলি যখন মার্কেট বা চার্ট, সাপোর্ট এবং রেজিটেন্স জোন গুলিকে রেসপেক্ট করে চলে। অর্থাৎ সাপোর্ট জোনে মার্কেট আসার পরে টেস্ট করে এবং প্রাইস আবার উপর দিকে উঠে যায়। অন্যদিকে রেজিটেন্স জোনে প্রাইস যাওয়ার পরে সেলাররা অ্যাকটিভ হয়, এবং মার্কেট আবার সাপোর্ট জোনের দিকে চলে যায়।
মার্কেট যদি এভাবেই চলত, তাহলে সেটা হত অনেকটা সাইন্সের মত। কিন্তু ফাইনানন্সিয়াল মার্কেট কখন ও পুরাটা সাইন্সের সূত্র দিয়ে চলে না। ট্রেডিং যতটা না সাইন্স, তার থেকে বেশি আর্ট। কেননা এখানে নানান রকম মানুষের সাইকোলোজি, ইমোশন, অনুমান এবং একেক মানুষের একেক রকমের রিস্ক মডেল কাজ করে।
একই চার্ট সবার কাছে একই ইনফরমেশন বা মেসেজ দেয় না। যদি তাই দিত, তাহলে সবাই জিতত বা সবাই হারত।
তাহলে কি হয়?
প্রথম ৩ টা সাদা চার্টে আমি যে সেটআপ গুলি দেখিয়েছি, সেগুলি টেক্সট বুক সেটআপের উদাহরণ। অর্থাৎ এসব জায়গায় ট্রেডার যদি গ্রামার মেনে ট্রেড নেয় তো লাভ করে বের হয়।
নীল কালারের চার্ট বা সেটআপ গুলি টেক্সট বুক সেটআপ ফেইলরের উদাহরণ। এখানে সে সকল নিয়ম মেনে ট্রেড নেয়ার পরে ও SL এ হিট করে।
টেক্সট বুক সেটআপ গুলি কেন ফর্ম হয়?
টেক্সট বুক সেটআপ গুলি ফর্ম হয় আসলে পরবর্তীতে ট্রেডারকে ট্র্যাপ করার জন্য। কারণ অনেক গুলা, আমি ২/১ টা বলার চেষ্টা করছি।
১। দেখা যায় পরপর ২/৩ টা টেক্সট বুক সেটআপ ফর্ম হল। এরপরে ৯৯.৯৯% ট্রেডার ওভার কনফিডেন্ট হয়ে যায়, এবং তাদের মানি এন্ড রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে না। যার ফলে যা হওয়ার তাই হয়, লাভের চেয়ে লস বেড়ে যায় এবং বেশিরভাগ ট্রেডার ঝরে যায়।
২। টেক্সট বুক সেটআপ গুলি হানি ট্র্যাপের মত। কোনটা কাজ করবে, আবার কোনটা ফেইল করবে, দুনিয়ার কোন ট্রেডারই ১০০% নিশ্চিত হয়ে বলতে পারবে না।
৩। ট্রেক্সট বুক ট্রেড সেটআপ গুলি তৈরি হয় ট্রেডারকে লোভী করে তোলার জন্য। যেন পরপর ২/৩ টা ট্রেড Win এর পরে অতিরিক্ত রিস্ক নেয় ট্রেডার, এরপর টানা কয়েকটা লস করে ইমোশোনাল ব্যালেন্স হারায়।
মনে রাখতে হবে, এই মার্কেটটা সাধারণ মানুষের লাভের জন্য কিন্তু বানানো হয় নাই। এই মার্কেটে এক জনের পয়সা আরেক জনের পকেটে যায়। কেউ লস করে জন্যই অন্য কেউ লাভ করে। এটাকে অনেকেই Zero-Sum Game বলে থাকে।
দিন শেষে বলব না, বলা উচিত বছর শেষে এখানে যারা প্রফিটেবল থাকে, তারা Highly Qualified and Mentally Disciplined.
Under any circumstances, they follow their trading rules.
যে কোন একটা ট্রেডিং সিস্টেম তৈরি করার জন্য টেক্সট বুক সেটআপ গুলি Identify করাটা খুব জরুরি বলে আমি মনে করি।
বিশেষ করে যুদ্ধ বা বিশ্ব মন্দার সময়ে টেক্সট বুক সেটআপ গুলি বেশি বেশি তৈরি হবে, ফেইল ও করে। এগুলি তৈরির মাধ্যেমেই Central Banks, Hedge Funds, Investments Banks, Multinational Corporation গুলি সাধারণ ট্রেডারদের ফাঁদে ফেলে থাকে। এইটাই এই মার্কেটের ভয়ংকরতম বৈশিষ্ট্য এবং সৌন্দর্য ও বটে। এই কারণেই বলা হয়, এই মার্কেট সবার জন্য উপযোযী না।
উল্লেখ্য, Text Book Setup — এই টার্ম নামে ট্রেডিং দুনিয়ায় কিছু আছে কিনা আমার জানা নাই, এই নাম আমার দেয়া। তবে যে প্রসেস বা থিওরি আমি বললাম, সেটা exist করে।






