foodpanda is one of the worst digital thieves in Bangladesh. আমি ফুডপান্ডাকে ডিজিটাল চোর বলতে আর দ্বিধা করছি না।
এইখানে আমার সাথে ঘটে যাওয়া একটা অভিজ্ঞতা শেয়ার করছি।
আমি ১ বছর আগে তাদের কাছে থেকে একটা ফুডপান্ডা প্রো সাবস্ত্রিপশন কিনেছিলাম। এটা রিনিউ হওয়ার অনেক আগেই আমি পেমেন্ট মেথড হিসাবে আমার যে কার্ড অ্যাড করা ছিল, তা রিমুভ করি। এমন কি তাদের অ্যাপস থেকে সাবস্ত্রিপশন বাদ দেয়ার জন্য রিকোয়েস্ট ও করি। যেটা বারবার সিস্টেম দ্বারা ক্যান্সেল হয়। সেটা আমি তাদের অবহিত ও করি।
আমার একটা Subscription ক্যান্সেল করার জন্য তাদের কাছে একাধিকবার অনুরোধ করার পরে ও তারা সেটা ক্যান্সেল না করে আমার বিকাশ থেকে চার্জ করল। এমন কি এক্ষেত্রে পেমেন্ট মেথড হিসাবে সেভ করা ছিল আমার ক্রেডিট কার্ড, নট বিকাশ। তারমানে তারা স্ব-প্রণোদিত হয়ে ক্রেডিট কার্ডের জায়গায় আমার বিকাশ থেকে তারা চার্জ করে।
কোন ভাবেই তাদের ওয়েবসাইট থেকে আমার বিকাশ নাম্বার বাদ দিতে আমি পারি নাই, ইচ্ছা করেই তারা এমন ব্যবস্থা করে রেখেছে, তাতে আমার কোন সন্দেহ নাই।
তাদের ওয়েবসাইটে যে কোন পেমেন্ট মেথড যোগ করার আগে তাই দুইবার চিন্তা করে দেখার অনুরোধ জানাই। এরা বিশ্বস্ত কোন প্রতিষ্ঠান না। আমি যেহেতু আইটি সেক্টরেই কাজ করি। তারা ইচ্ছা করেই এমন ব্যবস্থা করে রেখেছিল, যেন আমি সাবস্ত্রিপশন ক্যান্সেল করতে না পারি। এমন কি বিকাশ অ্যাপ থেকে তাদের সাবস্ত্রিপশন বাতিল ও করা ছিল।
এটা কিন্তু আদতে ৫৯৯ টাকার কোন ইস্যু না। আমি তাদের চুরির লেভেল দেখে অবাক হয়েছি। এবং তাদেরকে জানানোর পরে ও তারা কোন রকম সহযোগীতা ও করে নাই।
ভোক্তা অধিকারে অভিযোগ করে রেখেছি।
কিছু ছবি ও প্রমাণ হিসাবে এখানে দিয়ে রাখলাম।






